সারাদেশ

বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

শনিবার (৪ মার্চ) সকালে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর ১২নং ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নজরুল ইসলাম (৩৪) ও মোহাম্মদ হামিদ উল্লাহ (২৯)। তারা চকরিয়া উত্তর হারবাংয়ের করম মুহরি পাড়ার বাসিন্দা।

আরও পড়ুন: তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ওসমান গণি জানান, পিকআপ ভ্যানটি একটি মোটরসাইকেলকে অতিক্রম করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোকন রুদ্র বলেন, লোগাগাড়া থেকে একটি মিনি পিকআপ ভ্যানটি মহাসড়কের আজিজনগর ১২নং ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিজিবির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। বাকি আরোহীদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা