সারাদেশ

যুবলীগ নেতাকে চোখ-মুখ বেঁধে মারধর

ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় রাতের আঁধারে মো. মিল্লাত (৪৫) নামের এক যুবলীগ নেতাকে চোখ-মুখ বেঁধে মারধর করার অভিযোগ ওঠেছে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে নগদ ৭১ হাজার টাকা ও দোকানের চাবি ছিনিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশ-আর্জেন্টিনা সমঝোতা স্বাক্ষর

আহত মো. মিল্লাত উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম চাঁদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় পাটওয়ারী দোকান বাজারের মুদি ব্যবসায়ী।

গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় পাটওয়ারী দোকানের পশ্চিম পাশে ইসলামিয়া স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা মো. মিল্লাত বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: মেহেরপুরে ৮ জনের যাবজ্জীবন

আহত মিল্লাতের মা তহমিনা বেগম অভিযোগ করে বলেন, তাঁর ছেলে ছোট বেলা থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সে স্থানীয় পাটওয়ারী দোকান এলাকায় মুদি ব্যবসা করতেন। সেই সুবাদে বিবিএস ক্যাবলস এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার মিল্লাতের কাছে অসহায় মানুষকে দেয়ার জন্য কিছু কম্বল পাঠায়। সেই কম্বলগুলো স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করে মিল্লাত। বিষয়টি নিয়ে স্থানীয় কিছু ছাত্রলীগ নেতা তাকে হুমকি ধামকি দিতে থাকে। তাই সে ভয়ে দোকানে যাওয়া বন্ধ করে দেয়। সর্বশেষ সোমবার বিকেলে কোম্পানির থেকে মাল রাখার জন্য দোকানে যায়। দোকান থেকে রাত ১১টার দিকে বাড়িতে ফেরার সময় ইসলামিয়া স্কুলের সামনে আসলে ওই এলাকার ছাত্রলীগ নেতা রকি ও রিয়াজসহ ৫-৬জন মিলে একটি কাপর দিয়ে মিল্লাতের মুখ বেঁধে লাঠি দিয়ে বেদম মারধর করে। এতে মিল্লাতের মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন যায়গা ফুলে যায়। পরে তাঁর ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।

মিল্লাতের স্ত্রী সুলতানা রাজিয়া অভিযোগ করে বলেন, তার স্বামীকে হামলাকারীরা পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম করে। হামলার পর থেকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।

আরও পড়ুন: যুগান্তকারী অবস্থানে বাংলাদেশ

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রকি ও রিয়াজকে একাদিকবার ফোন করেও তাদের ফোনে পাওয়া যায়নি।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এবং থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা