সারাদেশ

টাঙ্গাইলে মিষ্টির দোকানে জরিমানা

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে দুই টি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

ভ্রাম্যমাণ আদালত উপজেলার পৌর এলাকা শহরে রমজান দধি ঘর ও নিউ টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডারে প্রতিশ্রুত ওজনের চেয়ে কম দেয়া এবং মূল্য তালিকা প্রদর্শিত না হওয়ায় ২টি মামলায় মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: মেহেরপুরে ৮ জনের যাবজ্জীবন

উক্ত ভ্রাম্যমান আদালতে সহযোগী হিসেবে ছিলেন ভূঞাপুর থানা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, উপজেলার বিভিন্ন বাজারে খাবার হোটেল ও মিষ্টির দোকানের পরিবেশ নোংরা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর দুটি দোকানে প্রতিশ্রুত ওজনের চেয়ে কম দেয়া এবং মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ২টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: ফুলপরীকে পাশবিক নির্যাতনের প্রমাণ মিলেছে

তিনি আরো জানান, গতকাল পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর লঙ্ঘন করায় উপজেলার দুই ব্যবসায়ীকে মোট ২৫০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা