সারাদেশ

উলিপুরে উন্নয়নমূলক কাজের উদ্বোধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার হাতিয়া ইউনিয়নে অনন্তপুর ঘাটে পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এসব কাজের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন।

প্রভাষক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাউবো রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: বন্দিদশা থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবীব রানা, হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া, সাবেক হাতিয়া ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বিএম আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা পার্থ সারথি সরকার, সাংবাদিক তৈয়বুর রহমানসহ প্রমূখ।

প্রসঙ্গত, ৭টি প্যাকেজের উন্নয়নমূলক কাজের মধ্যে "কুড়িগ্রাম জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙনরোধ (১ম সংশোধিত)" ও "৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পূনখনন প্রকল্প (১ম পর্যায়) (২য় সংশোধিত)" উল্লেখযোগ্য কাজ রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা