সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরে চোখ হারিয়ে দিশেহারা শুভ

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ছোঁড়া গুলিতে চোখ হারিয়ে দিশেহারা শুভ বেপারী (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: বাড়ছে না এলপি গ্যাসের দাম

আহত শিক্ষার্থী, মাদারীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের চর কুকুরাইল এলাকার সোহেল বেপারীর কলেজের এইচএসসি শিক্ষার্থী।

শুভ বলেন, অনেক আশা ছিল লেখাপড়া করে সরকারী চাকুরী করে অসহায় বাবা ও মাকে নিয়ে খুব স্বাচ্ছন্দে জীবন যাপন করবো। কিন্ত কি হতে কি হয়ে গেলো কিছুই বুঝে উঠতে পারছি না। গত ১৮ জুলাই সকালে মস্তফাপুরের বন্ধুুদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেই। মাদারীপুর শহরের ডিসির বাসার সামনে শকুনী লেকপাড়ে আন্দোলনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও পুলিশ এবং ছাত্র-জনতার সাথে ত্রি মুখী লড়াই চলছে। এ সময় আমরা আমাদের মেয়েদের সেভ করি এবং ছত্রভঙগ হয়ে যাই। পরে কুকরাইল বাস ষ্টান্ডের সামনে অবস্থিত মাতৃভুমি হোটেলের সামনে এলে হোটেল থেকে পুলিশ এলাপাথারি গুলি ছুড়তে থাকে। যে যার মতো এদিক সেদিক পালিয়ে যাই এ সময় আমাদের ৭ জন ছাত্র আহত হয়। বিকেলে আমরা থানতলী এসপি অফিসের সামনে এলে কয়েকজন পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই গুলিতে আমার এক চোখ নষ্ট হয়ে যায় আরেক চোখ ঝাপসা দেখি। আমার সারা শরীর স্প্রিন্টারে ঝাঝরা হয়ে আছে। এখোনা আমার শরীরে গুলি আছে। যন্ত্রনায় রাতে ঘুমাতে পারিনা। কপালে হাত দিলে গুলি অনুভব করা যায়।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

আহত শুভ’র মা লিপি বেগম জানান, শুভ ওর বাবার সাথে চায়ের দোকানে কাজ করতো শুভ ও ওর বাবা দুজনে মিলে দোকান কওে ভালোভাবেই সংসার চলছিল। শুভ চরমুগরিয়া কলেছে এইচএসসির ছাত্র। ওর চোখ হারিয়ে এখন দোকান ও লেখাপড়া দুটোই বন্ধ প্রায়। এ পর্যন্ত প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা ব্যায় হয়েছে। জুলাই শহীদ ফাউন্ডেশন তেকে ১ লাখ টাকা পেয়েছি। আর কোন সাহায্য পাই নাই। আমি গরীব মানুষ এতো টাকা কোথায় পামু। কিস্তি এনে ছেলের চিকিৎসা করাইছি। কিস্তি ওয়ালার ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। ঠিকমতো ছেলের চিকিৎসা চলছে না। মনে হয় সরকারী চিকিৎসা দেইক্যা ডাক্তারে ঘুরাচ্ছে। আমার ছেলে সুস্থ হয়ে লেখাপড়া করে বড় চাকুরী পাবে এটাই সরকারের কাছে দাবী। সস্থ হয়ে আবার লেখাপড়ায় ফিরে যাবে এমনটাই প্রত্যাশা আহত শুভ বেপারী।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা