সারাদেশ

পুলিশের ওপর চেয়ারম্যানের লোকজনের হামলা

জেলা প্রতিনিধি পাবনা : পাবনা সদর উপজেলার চরতারাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের ওপর হামলা চালিয়েছে সিদ্দিক চেয়ারম্যানের লোকজন। এতে বেশ ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করেছে।

আরও পড়ুন : ভুট্টাক্ষেতে অশ্লীল নৃত্য, ৯ তরুণী আটক

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়ালবাড়ি নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খানের ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতা মো. ঝন্টু প্রামাণিক, বাবু ও আলাইয়ের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।

সোমবার দুপুরে প্রথমে ২-৩ জন পুলিশ গিয়ে তাদের বাধা দেয়। এসময় ঝন্টুর নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশের ওপর চড়াও হয় এবং মারধর করে। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বালু উত্তোলনের ট্রাকসহ সরঞ্জাম জব্দ করে পুলিশ।

এবিষয়ে যোগাযোগ করা হলে চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। ওসি স্যার আমাকে ফোন দিলে আমি সেখানে গিয়ে ট্রাকগুলো আটক করে পুলিশে দিয়েছি। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। যারা বালু উত্তোলন করছেন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তারাও আওয়ামী লীগ করে আমারও আওয়ামী লীগ করি। এইটুকু সম্পর্ক।

আরও পড়ুন : পীরগঞ্জে ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী আটক

তবে জব্দকৃত মালামাল ছাড়িয়ে নিতে সিদ্দিক চেয়ারম্যান তদবির করছেন বলে জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। পুলিশ গেলে তারা পালিয়ে যায়। সেই সরঞ্জাম জব্দ করা হয়েছে সেগুলো ছাড়িয়ে নিতে তদবির করছেন সিদ্দিক চেয়ারম্যান। অভিযান চলছে পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা