সারাদেশ

মুন্সীগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন ঘোষণা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে যৌথ সভার মাধ্যমে এ ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্নেহাশীষ দাশ। এ সময় উপস্থিত সকলের মতামত নেয়া হয়েছে।

আরও পড়ুন: ইবির তদন্ত প্রতিবেদন জমা

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা হোসাইন মো. আল-জুনায়েদের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারি কমিশন (ভূমি) মো. হাসিবুর রহমানের সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফছার উদ্দিন ভূইয়া।

আরও উপস্থিত ছিলেন, আধারা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, শিলই ইউপি চেয়ারম্যান পারভেজ মৃধা, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সানজিদা শিল্পী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সদর থানার (ওসি) অপারেশন মোজাম্মেল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল তালুকদার ভুলসহ সাংবাদিক, সংস্কৃতিক ব্যাক্তিত্বসহ উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন: ইউক্রেন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৩১৫ টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। চতুর্থ পর্যায়ে মিরকাদিমে আরও ৭৫ টি ঘর আগামী ১৫ মার্চের হন্তান্তর করার সম্ভবনা রয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মো.আল-জুনায়েদ বলেন, সদর উপজেলায় যেসব পরিবারগুলো ভূমিহীন-গৃহহীন ছিল আমরা স্থানীয় জন-প্রতিনিধিদের মাধ্যমে তাদের তালিকা করি। পরে তালিকা যাচাই-বাছাই করে গত কয়েক বছরে ৪ পর্যায়ে মোট ৩৯১টি পরিবারকে জমিসহ ঘর করছি। এছাড়াও অনেক পরিবারকে খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা