সংগৃহীত
সারাদেশ

রামুতে বাস-ইজিবাইক সংঘর্ষে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

আরও পড়ুন : আসামির স্ত্রীর কোপে ৪ পুলিশ আহত

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রামু উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইক (টমটম) যাত্রীর নাম- মোহাম্মদ গনি (৩০)। গনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা।

রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : ইবির তদন্ত প্রতিবেদন জমা

এছাড়া দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের (২৪) অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী বাস মারছা’র সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পথচারীরা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইজিবাইকের যাত্রী মোহাম্মদ গনিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : দেশে ফিরলেন সাকিব

তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান, সোমবার সকালের দুর্ঘটনায় একজন মারা গেছেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এছাড়া আহত একজনের অবস্থা সংকটাপন্ন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা