সারাদেশ

বোয়ালমারীতে লিয়াকত শিকদারের গণসংযোগ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব গণসংযোগ করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বোয়ালমারী সদর, গুনবহা, চতুলসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুক্রবার সকালে উপজেলার গুনবহা ইউনিয়নের চরপাড়ায় নবনির্মিত মসজিদের উদ্বোধন করেন। দুপুরে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব তারা মোল্যার বাড়িতে গিয়ে তার মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। পরে সদর ইউনিয়নের কালিয়ান্ডু মোড়ে গণসংযোগ করেন। এরপর চতুল ইউনিয়নের রাজাপুরে স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসব গণসংযোগের সময় তার সাথে ছিলেন চতুল ইউনিয়ন আ'লীগের সভাপতি কামরুজ্জামান হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, পৌরসভার কাউন্সিলর রাজিবুর রহমান বিপ্লব, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক প্রমুখ।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ৫ বাংলাদেশি নিহত

এর আগে শুক্রবার সকালে তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোস্তফা জামান সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইউব আলী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা