সারাদেশ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সান নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় বাসের ধাক্কায় মো. রাসেল (১৯) ও মো. শাকিল (১৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে ফাইজারের টিকা

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিয়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাসেল কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামের আব্দুর রশিদের ছেলে। শাকিল একই গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাইলজোড় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কাপাসিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথে মিয়ারবাজার এলাকায় পথের সাথী পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান

অপর মোটরসাইকেল আরোহী শাকিলকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যান।

কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা