ছবি : সংগৃহিত
সারাদেশ

নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ দোকান 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

আরও পড়ুন : সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের সূত্রপাতের পর প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

স্থানীয় ইউপি সদস্য মো.খলিল উল্যাহ বলেন, শনিবার বাজারের একটি পার্টস দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি কীটনাশক দোকান, একটি ক্রোকারিজ দোকান, একটি কোল্ডকর্নার দোকান, একটি কাপড় দোকানসহ ছয়টি দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন : শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে অতিথিরা

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে তার দোকানসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের কমপক্ষে ৫ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্ট্রেশনের পরিচালক মো.নুরনবী বলেন, আগুন লাগার খবর শুনে একটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা