সারাদেশ

নোয়াখালীতে শিশু অপহরণকারীর যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে শিশু অপহরণ করায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ১৬০০

দন্ডপ্রাপ্ত আবুল বাশার (৪০) লক্ষীপুর জেলার কমলনগর থানার চর পাগলা গ্রামের সাবু মিকার ওরফে সফি উল্যার ছেলে।

সোমবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আদালতে আসামি অনুপস্থিত ছিল।

আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) মামুনুর রশীদ লাভলু জানান, আবুল বাশার চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামে বাসা ভাড়া থেকে জীবিকা নির্বাহ করত। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে চাটখিল গ্রামের দৌলতপুর গ্রামের সোহাগের ভাড়া বাসা থেকে নুরনবীর ছেলে জিহাদ হোসেনকে (৬) অপহরণ করে নিয়ে যায় আবুল বাশার। এরপর শিশুটির বাবা মায়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আদালত আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা