সারাদেশ

গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরে মিরকাদিম পৌরসভায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ হাফ ডজন মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

বুধবার দিনগত রাত ১০ টার দিকে মিরকাদিম পৌরসভার উত্তর রাম গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে সমুদয় গাঁজাসহ মো. মানিক ওরফে কালা মানিককে (৩৭) গ্রেফতার করে। সে সদরের নৈদিঘীর পাথর এলাকার আহসান উল্লাহর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল কালাম আজাদ জানান, উত্তর রাম গোপালপুর এলাকায় মিরাকদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাস ভবনের সামনে মাদক বিক্রি হচ্ছে খবর পেয়ে অভিযান চালায় ডিবির সদস্যরা।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শোলেট

এ সময় বাজারের ব্যাগ ভর্তি এক কেজি গাঁজাসহ মানিককে গ্রেফতার করতে সক্ষন হন। ধৃত মানিকের বিরুদ্ধে সদর থানায় ৬ টি মাদক মামলা রয়েছে।

তার বিরুদ্ধে ডিবির এসআই ফয়সাল হাওলাদার বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা