সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বৈলর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের একজন ট্রাক চালকের সহকারী (অজ্ঞাত), অপরজন ভ্যানচালক মিলন মিয়া (২৪)। তিনি ত্রিলার উপজেলার ধানীখলা চিরকুমারিয়া গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন শোলেট

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেনে বালুবোঝাই একটি ট্রাক বিকল হয়ে দাঁড়ানো ছিল। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক ওই ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে চলন্ত একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক এবং ধাক্কা দেওয়া ট্রাকচালকের সহকারী ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও ট্রাক দুটি জব্দ করে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা