ছবি : সংগৃহিত
সারাদেশ
ফেনীর কুখ্যাত ডাকাত সর্দার

শাহজাহান চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেফতার

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর কুখ্যাত ডাকাত সর্দার মো: শাহাদাত হোসেন (৩০) প্রকাশ শাহজাহান ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ঝালকাঠিতে দুইজনের লাশ উদ্ধার

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা।

তিনি জানান, রোববার (২৯ জানুয়ারি) দিনগত রাত ৯টার চট্টগ্রামের জোরারগঞ্জের দূর্ঘাপুর ইউপিস্থ পান্ডা পুকুর পাড় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে সে ডাকাতিকৃত পণ্য সামগ্রী ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্রের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে।

পরবর্তীতে ফেনীর সোনাগাজীর সমপুর তারা অভিযান চালিয়ে একটি এলজি ও ৪ রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : ধলেশ্বরী নদী থেকে হাত-পা বিহীন মরদেহ উদ্ধার

জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, সে আন্তজেলা ডাকাত দলের ডাকাত দলের সর্দার।

পুলিশ জানায়, তার নামে ফেনী ও সোনাগাজী থানায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, ছিনতাই, চুরি ও চেতনানাশক মামলাসহ ১০টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

আরও পড়ুন : ২০ টাকার ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করায় জরিমানা

সে ফেনীর সোনাগাজী উপজেলার সমপুরের মনোয়ারী আলী সওদাগর বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত ডাকাতির সাথে জড়িত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা