সারাদেশ

৫ একর পপি ক্ষেত ধ্বংস

সান নিউজ ডেস্ক: বান্দরবানে পাঁচ একর জমিতে চাষ করা পপি ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন: দৈনিক মিলবে ২ কোটি ঘনফুট গ্যাস

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় অভিযান চালিয়ে পাহাড় থেকে এ পপি ক্ষেত ধ্বংস করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জনের একটি দল তিন্দু ইউনিয়নের কাইকা খুমি পাড়া এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পপি চাষিরা পালিয়ে যান। সেখানে চাষ করা পাঁচ একর জমির পপি ক্ষেত ধ্বংস করা হয়।

আরও পড়ুন: ঢেউ তুলতে পারেনি বিএনপি

বিজিবি বলিপাড়ার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম বলেন, আবাদ করা পাঁচ একর জমিতে আনুমানিক কয়েকশ কেজি আফিম উৎপাদন হতো। এ ছাড়া উপজেলার গহীন অরণ্যে আরও কোনো পপি ক্ষেত আছে কি না নজরদারি বাড়ানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা