সারাদেশ

ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

সান নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরে এলাকার একটি ভবনের ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ত্রিশালের ৬ জনের মৃত্যুদণ্ড

সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে রায়পুরের নতুনবাজারের খাজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রানা (৩৫)। তিনি পৌরসভার মধুপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

আরও পড়ুন: ইভিএম কেনার প্রকল্প স্থগিত

নিহতের বন্ধু মো. মাসুদ বলেন, গত কয়েক দিন ধরে রানা কাজ খোঁজ করছিলেন। দুদিন আগেও তিনি তার কাছে আসেন। সোমবার সকালে খাজুরতলায় প্রবাসী জিহাদের ভবনের ছাদের সামনের অংশে কীভাবে রঙ করবেন তা দেখতে রানাকে বলেছিলাম।

কিন্তু রানা ছাদে ওঠার আগেই বিদ্যুতের তাড়ে জড়িয়ে ছাদ থেকে নিচে পড়ে গলায় রড ঢুকে গুরুতর আহত হন।

আরও পড়ুন: ব্যাখ্যা দিতে হাইকোর্টে ২১ আইনজীবী

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, ‘ঘটনা শুনেছি। লাশ স্বজনরা তাদের বাড়ি নিয়ে গেছেন। কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা