সারাদেশ

উলিপুরে চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে চাঞ্চল্যকর অটোচালক হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন সহ আলামত উদ্ধার করে হত্যার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার ধরনীবাড়ি তেলীপাড়া এলাকার অটোচালক রফিকুল ইসলাম (৩২) গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে গুনাইগাছ আমিন মোড়ে ‘আশা এনজিও’ থেকে লোনের ৫০ হাজার টাকা উত্তোলনের জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। বিকেলে লোনের টাকা উত্তোলন করে তার স্ত্রীকে ফোন দিয়ে উলিপুর বাজারে ডেকে নেয়। তখন তার স্ত্রী তার কাছ থেকে স্টিলের বাক্স কিনতে চাইলে, তিনি প্রতিবেশী ধরনীবাড়ি তেলীপাড়ার অভিযুক্ত রফিকুল ইসলাম (৩৫) স্টিলের বাক্স কিনতে নিষেধ করেন। এরপর ভিকটিম রফিকুল ইসলাম তার স্ত্রীকে সন্ধ্যায় নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ভিকটিম রফিকুল ইসলাম প্রতিবেশী অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে চলে যায়। এ সময় ভিকটিম রফিকুল ইসলামের নিকট লোনের ৫০ হাজার টাকাসহ অটো বিক্রির টাকা ছিলো। ভিকটিম রফিকুল ইসলাম বাড়িতে ফিরে না আসায় তাকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে গত শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে ধরণীবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধরণীবাড়ী তেলীপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে কাঁচা রাস্তার উপর ভিকটিম রফিকুল ইসলামের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় উলিপুর থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম জানান, আসামী রফিকুল ভিকটিম রফিকুলের চাচা। গ্রেফতারকৃত আসামী ফেরদৌস আলম বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় হত্যার পরিকল্পনা, কিভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তার বিশদ বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, গোপন তথ্য সংগ্রহ করে তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত ধরনীবাড়ি তেলিপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ফেরদৌস আলম (৩৫)কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মৃত রফিকুলকে হত্যার কাজে ব্যবহৃত একটি চাকু, একটি মোবাইল ও ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দু'জনকে গ্রফতার করা হয়েছে। ঘটনার সাথে আরো যারা জড়িত, তাদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা