সারাদেশ

ইজতেমায় ৬ মুসল্লির মৃত্যু

সান নিউজ ডেস্ক: গাজীপু‌রের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজ‌তেমায় দুই দিনে ৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আ’লীগ যে ওয়াদা করে তা রাখে

শুক্রবার রাত ৯টা থেকে শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে আরও ৩ মুসল্লির।

তারা হলেন- খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাউজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জাক (৭০) এবং নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হবি (৭০)।

আরও পড়ুন: চীনে ৯০ কোটি মানুষ করোনায় আক্রান্ত

ইজতেমা ময়দানের মরদেহের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত ৯টায় মোফাজ্জল হোসেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক এবং শনিবার সকাল সাড়ে ৭টায় হাবিবুর রহমান মারা গেছেন। তারা প্রত্যেকেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

আরও পড়ুন: ফানুস ওড়ালেই কঠোর ব্যবস্থা

তিনি আরও বলেন, ইজ‌তেমা ময়দা‌নে মৃতদের জানাজা শে‌ষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে শুক্রবার বিকেলে যাত্রাবাড়ীর আক্কাস আলী (৫০), বৃহস্পতিবার সকালে গাজীপুরের আবু তৈয়ব (৯০) ও সিলেটের নুরুল হক (৬৩) নামে মুসল্লির মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা