সারাদেশ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

আরও পড়ুন: আ’লীগ অনেক সুসংগঠিত-ঐক্যবদ্ধ

আসামিরা হলেন- উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আপ্তারামপুর গ্রামের মুন্সি বাড়ির মৃত মো.সাহাব উদ্দিনের ছেলে জুয়েল (২৪) এবং একই ইউনিয়নের হীরাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে ইমন (২৩)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবা পাঁচ বছর আগে মারা যায়। মা বিয়ে করে অন্যত্র চলে যায়। এরপর থেকে ভিকটিম ও তার এক প্রতিবন্ধী বোনসহ তাদের ঘরে বসবাস করে আসছে। তার প্রতিবন্ধী বোন অসুস্থতার কারণে খালার বাড়ি চলে যায়। এই সুযোগে আসামি জুয়েল গত ৫ জানুয়ারি ও ৬ জানুয়ারি রাত সাড়ে নয়টা ও ১০টার দিকে কৌশলে বসত ঘরে ঢুকে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করে। গত ৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে প্রধান আসামির সহযোগীতায় ইমন কিশোরীকে মুঠোফোনে কল দিয়ে দরজা খুলতে বলে। ভিকটিম ভয়ে দরজা খুললে তাকে মুখ চেপে ধরে বসত ঘর থেকে তুলে নিয়ে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের নিকটতম কোন আত্মীয় না থাকায় গ্রাম পুলিশ মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা