সারাদেশ

ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভা শেষে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে পুনরায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এর ব্যানারে আলোচনা সভা ও র‍্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খাঁন সুরুজ, সহ-সভাপতি ও উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম, রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল আলী ফকির, সহ-সভাপতি আব্দুল মোতালেব, সহ-সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা জাতীয় পার্টির অর্থ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন তুষার।

এছাড়াও উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আসা নেতাকর্মীরা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা