সারাদেশ

ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী নারী

শওকত জামান, জামালপুর প্রতিনিধি : ভিক্ষুক পরিবারের তালাকপ্রাপ্তা এক বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন।

আরও পড়ুন: ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের পশ্চিম আড়ংহাটি গ্রামে এ ঘটনা ঘটে

ধর্ষনের অভিযোগে অভিযুক্ত প্রতিবেশী চাচা রেজাউল করিমের (২৫) নামে সদর থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুন: আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ

ধর্ষিতা ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চলছে পুলিশি অভিযান।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারী বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় সম্প্রতি তাঁকে তালাক দেন তাঁর স্বামী। তালাকের পর থেকে তিনি বাবার বাড়িতেই থাকেন। তাঁর পিতামাতা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। এক ভাই দিনমজুর। ঘটনার দিন (১৬ ডিসেম্বর) বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী নূরুল ইসলামের ছেলে রেজাউল করিম এসে গল্প শুরু করেন। প্রতিবেশী রেজাউল সম্পর্কে ওই নারীর চাচা। একপর্যায়ে ওই নারীকে তাদের শোবার কক্ষে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন রেজাউল।

আরও পড়ুন: ইভিএমে ভোটগ্রহণের সক্ষমতা আছে

ভিক্ষা শেষে বাবা-মা বাড়িতে এলে তাঁদের ঘটনাটি জানান ধর্ষণের শিকার ওই নারী। তাঁরা এলাকার মাতব্বরদের জানালে আপোষ-মীমাংসার নামে কালক্ষেপ করেন। অবশেষে বুধবার (২১ ডিসেম্বর) ধর্ষিতার ভাই পারভেজ (১৯) বাদী হয়ে জামালপুর থানায় মামলা করেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাজী শাহনেওয়াজ ইমন জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা