প্রতিবন্ধী বলাৎকার, অভিযুক্তকে বাঁচাতে মরিয়া একটি মহল!
সারাদেশ
প্রতিবন্ধী বলাৎকার

অভিযুক্তকে বাঁচাতে মরিয়া একটি মহল!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত আজাদ মোল্যা (৩৭) কে বাঁচাতে উঠেপড়ে লেগেছে একটি মহল। উপজেলার ময়না ইউনিয়নের চরবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি (এমএলএস) হিসেবে আজাদ মোল্যা কর্মরত। তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিমের আপন ভাগ্নে।

আরও পড়ুন : পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আজাদ মোল্যা বলাৎকারের ঘটনায় অভিযুক্ত হওয়ার পরও তার চাকরি যাতে চলে না যায় সেজন্য উঠেপড়ে লেগেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামা সানোয়ার করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া এবং বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ও মধুবর্নি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুজ্জামান।

গত ১৯ ডিসেম্বর বিকেলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া নিজেই আজাদ মোল্যাকে বরখাস্তের নির্দেশের বিষয়টি সাংবাদিকদের বলেছিলেন। এ সংক্রান্ত প্রতিবেদন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিতও হয়েছে।

সেদিন তিনি আরও বলেছিলেন, চরবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিমকে অফিসে ডেকে বলাৎকারের অভিযোগে স্কুলের দপ্তরিকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

এ সময় তিনি বলেন, দপ্তরি পদে আজাদকে নিয়োগ দিয়েছে ম্যানেজিং কমিটি। তাই ম্যানেজিং কমিটির সভা ডেকে তাকে বরখাস্ত করতে প্রধান শিক্ষককে বলা হয়েছে।

কিন্তু দুইদিন পরেই বোল পাল্টে ফেলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে তিনি ফোনে এই প্রতিনিধিকে বলেন, ম্যানেজিং কমিটি কি সিদ্ধান্ত নেবে, তা আমাদের দেখার বিষয় নয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে ওই দপ্তরির বেতন স্থগিত করা হয়েছে।

এদিকে নির্দেশনা অনুযায়ী ২১ ডিসেম্বর বেলা ১১টায় ম্যানেজিং কমিটির সভা ডেকেছিলেন চরবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিম। কিন্তু সভা কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

আরও পড়ুন : চেন্দামেজু বৌদ্ধ বিহার-বাড়িঘরে হামলা

এর আগে প্রধান শিক্ষক বলেছিলেন, ২১ ডিসেম্বরের সভায় থানা শিক্ষা কর্মকর্তাকে (টিইও) আমন্ত্রণ জানানো হয়েছে। তিনিসহ ম্যানেজিং কমিটি মিলে দপ্তরিকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হবে।

কিন্তু ২১ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া এই প্রতিনিধিকে বলেন, ম্যানেজিং কমিটির সভায় আমি যাব কেন?

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার করিম বলেন, দপ্তরি আজাদ মোল্যা পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে শোকজ করার বিষয়ে ম্যানেজিং কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

তিনি আরও বলেন, দপ্তরি কর্তৃক বলাৎকারের যে কথা শোনা যাচ্ছে সে বিষয়ে কারো কোন অভিযোগ নাই। তাই অভিযোগবিহীন কোন বিষয়ে কারো বিরুদ্ধে কোন সিদ্ধান্ত ম্যানেজিং কমিটি নিতে পারে না। তবে দপ্তরি আজাদ মোল্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে প্রধান শিক্ষক স্বীকার করেছেন।

এ ব্যাপারে চরবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিচুজ্জামান বলেন, আমাদের কাছে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। ২১ ডিসেম্বর ম্যানেজিং কমিটির মিটিং ছিল, কিন্তু কারো কোন অভিযোগ না থাকায় কোন সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উড়ো উড়ো শুনেছি যে আজাদ মোল্যা বলাৎকার করেছে।

আরও পড়ুন : নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর সকালে চরবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আজাদ মোল্যা চরবর্নী গ্রামের ১৮ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বলাৎকার করে বলে অভিযোগ উঠে। ভুক্তভোগী ঘটনার সময় আজাদের পুরুষাঙ্গ কামড়ে ছিঁড়ে ফেলে। পরে আহত অবস্থায় আজাদকে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তিনি বর্তমানে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সরকার গঠনের পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে বিএনপি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা