সংগৃহীত
সারাদেশ

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীর রাজাবাড়ি রেলক্রসিং এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হ‌য়েছে। এতে ঢাকার সা‌থে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চ‌লের ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু আরও বেড়েছে

সোমবার রাত পৌনে এগারোটার দি‌কে এ ঘটনা ঘ‌টে। এই ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ- জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাওয়ার সময় কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ১১ নম্বর ব‌গি লাইনচ‌্যুত হয়। এতে বন্ধ র‌য়ে‌ছে ওই রেলল‌াইনে ট্রেন চলাচল।

টাঙ্গাই‌লের ঘা‌রিন্দা রেল‌স্টেশ‌ন মাস্টার সো‌হেল জানান, ট্রেন লাইনচ‌্যুত হওয়ার বিষয়‌টি উর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে। মালবাহী ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিলো প‌থে রাজাবা‌ড়ি রেলক্রসিং পাড় হওয়ার সময় লাইনচ‌্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। উদ্ধারকারী দল আসার পর ট্রেন যোগাযোগ সচল হতে পারে। তবে কবে নাগাদ ট্রেন চলাচল সচল হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

আরও পড়ুন: ডিজিটাল লটারি খুবই গুরুত্বপূর্ণ

এদিকে রেলের প্রকৌশল বিভাগে কর্মরত নুরুজ্জামান মিয়া জানান আমরা খবরটি শোনা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। গিয়ে প্রকৃত কারন জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। যাতে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা