সারাদেশ

গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা!

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে বাবুল মল্লিক (৪৮) নামে একজন কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: নারী জাগরণের বাংলাদেশ গড়তে হবে

নিহত বাবুল মল্লিক উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রামের রসরাজ মল্লিকের ছেলে।

শুক্রবার সকালে উপজেলার নবগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। তবে সুদের টাকা পরিশোধ করতে না পারায় ওই কৃষক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন নিহতের পরিবার।

আরও পড়ুন: ইউক্রেনে হামলা চলতে থাকবে

নিহতের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ওই কৃষক বাবুল মল্লিকের টাকার প্রয়োজন হওয়ায় তিনি প্রায় তিন বছর পূর্বে একই গ্রামের হাকাই শিকদারের ছেলে লিটন শিকদারের কাছ থেকে স্টাম্পের মাধ্যমে ৫ হাজার টাকা সুদে আনেন। বাবুল গরীব কৃষক হওয়ায় ৩ বছরেও সেই সুদের টাকা পরিশোধ করতে পারেননি। লিটন তার পাওনা টাকার জন্য নিয়মিত বাবুলকে চাঁপ দিয়ে আসছেন। কিন্তু হঠাৎ করে সকালে ওই বাবুল মল্লিকের লাশ তার বাড়ির পাশে একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ডাসার থানা পুলিশ নিহত ওই কৃষক বাবুল মল্লিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

তবে লিটনের সুদের টাকা পরিশোধ করতে না পারায় কৃষক বাবুল আত্মহত্যা করেছেন বলে দাবী করেছেন নিহতের পরিবার। এদিকে এই ঘটনা জানাজানি হলে পুরো এলাকা জুরে সমালচনার ঝড় বইছে।

আরও পড়ুন: বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে

নিহত বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলি মল্লিক বলেন,'অভাবে পড়ে লিটন শিকদারের কাছ থেকে ৫ হাজার টাকা সুদে নিছিল আমার স্বামী। আমরা গরীব হওয়ার সুদে আনা সেই ৫ হাজার টাকা ফেরত দিতে পারি নাই। কিন্তু সে ৫ হাজার টাকার জায়গায় ৫ লাখ বসাইয়া আমাদের জমি দখল করছে। এটা দেখে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছে। আমরা লিটন শিকদারের বিচার চাই।'

অভিযুক্ত লিটন বলেন, বাবুল মল্লিকের কাছে আমি সুদে কোন টাকা লাগাইনি। তবে আমার কাছে তার চাষের জমি বন্ধক রেখে কিছু টাকা নিয়েছে। এখন তার পরিবার অপপ্রচার করছে যে সুদের টাকার জন্য আমি তাদের জমি দখল করছি।

আরও পড়ুন: সমাবেশের অনুমতি পেল বিএনপি

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, 'আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা