সারাদেশ

মা-ছেলের ঈর্ষণীয় ফলাফল অর্জন

জেলা প্রতিনিধি, পাবনা: ছিল অদম্য ইচ্ছেশক্তি, শুধু বাধা ছিল পারিপার্শ্বিকতা। সেই পারিপার্শ্বিকতার মধ্যেই ছেলে মেহেদী হাসানের সঙ্গে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন মা মঞ্জুয়ারা খাতুন। বেশ কৃতিত্বের সঙ্গে পাসও করেছেন। ছেলে ও মায়ের এক সঙ্গে এমন সাফল্যে পরিবারের মাঝে আনন্দের বন্যা বইছে।

সোমবার (২৮ নভেম্বর) চলতি বছরের এসএসসির প্রকাশিত ফলাফলে জানা যায়, পরীক্ষায় মা মঞ্জুয়ারা খাতুন পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৮৯ পয়েন্ট এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ ৪ দশমিক ৯৩ পয়েন্ট।

জানা গেছে, মা মন্জুয়ারা কারিগরি বোর্ডের অধীনে সিরাজগঞ্জের তাড়াশ শামীমা জাফর মৎস্য ইনস্টিটিউট থেকে এবং ছেলে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের বাড়ি উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে। স্বামী অটো ভ্যানচালক আব্দুর রহিম ও এক ছেলে এক মেয়ে নিয়ে তাদের টানাপড়ানের সংসার।

মঞ্জুয়ারা খাতুন বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার। কিন্তু নানা কারণে এতো হয়ে উঠেনি। এর মধ্যেই দুই বছর আগে খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। আর এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আমার পড়াশোনায় আমার স্বামীও বেশ সহযোগিতা করেছে।’

তিনি বলেন, ‘আমার স্বামী অটোভ্যান চালিয়ে আমাদের সংসার ও লেখাপড়ার খরচ জুগিয়েছেন। তার অনুপ্রেরণা আর আমার ইচ্ছাশক্তি মিলেই এই ফলাফল করেছি। এখন উচ্চতর শিক্ষা গ্রহণের আকাঙ্খা আরো বেড়ে গেল। সুযোগ পেলে আরও পড়াশোনা করতে চাই।’

মায়ের সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করায় উল্লাস প্রকাশ করেন ছেলে মেহেদী হাসান। তিনি বলেন, ‘আমরা অনেক কষ্টের মাঝেও পড়ালেখা চালিয়ে গেছি। আমার মা সংসারে মাঝেও পরীক্ষা দিয়েছেন এবং বেশ ভালো ফলাফল নিয়ে পাসও করেছেন। এজন্য আমি অত্যন্ত খুশি।’

মন্জুয়ারার স্বামী আব্দুর রহিম জানান, ‘স্ত্রী ও ছেলে এক সঙ্গে এসএসসি পাস করায় তিনি ভীষণ খুশি। পাসের খবর পেয়েই তিনি সবাইকে মিষ্টি খাইয়েছেন।তাঁর ইচ্ছা ছেলে- মেয়ের সাথে স্ত্রীর পড়াশোনাও চালিয়ে নিয়ে যেতে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা