ছবি: সংগৃহীত
সারাদেশ

ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত

সান নিউজ ডেস্ক : রাজধানীর ঢাকায় যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আরও পড়ুন: পাবনার ৩ প্রতিবন্ধী শিক্ষার্থীর সাফল্য

মঙ্গলবার (২৯ নভেম্বর) সচিবালয়ে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘আমরা প্রতিটি বিভাগে সভা করছি। ঢাকায় শব্দদূষণের সঙ্গে যারা সংশ্লিষ্ট যেমন ড্রাইভার অ্যাসোসিয়েশন, তাদের নিয়ে আমরা সভা করেছি। আমরা শিক্ষার্থীদের নিয়েও আলোচনা করছি, ভ্রাম্যমাণ আদালতও আমরা করে যাচ্ছি।’

আরও পড়ুন : রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বড় রদবদল

তিনি আরও বলেন, ‘আজকের সভায়ও আমরা সিদ্ধান্ত নিয়েছি, অন্তত ঢাকা শহরে আগামী দু-মাসের মধ্যে হাইড্রোলিক হর্ন সবার আগে আমাদের বন্ধ করতে হবে। হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, সেটা কোনোক্রমেই আমাদের দেশে চালানো ঠিক নয়। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে যেন হাইড্রোলিক হর্ন পুরোপুরি বন্ধ করা হবে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা