সারাদেশ

নিখোঁজ শিশুর গলাকাটা লাশ উদ্ধার

মাফুকুর রহমান জ্যাকি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর আবু বকর সিদ্দিক নামে এক শিশুর (৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: উন্নয়ন না দেখলে চোখের ডাক্তার দেখান

শুক্রবার দিবাগত রাতে শহরের কান্দিপাড়া এলাকায় পাশের বাড়ির টিউবওয়েলের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

আবু বকর ওই এলাকার হাসান মিয়ার ছেলে।

আরও পড়ুন: স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শিশু আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে বাড়ির লোকজন পাশের একটি বাড়ির টিউবওয়েলের পাশে আবু বকরকে রক্তাক্ত অবস্থায় বস্তাবন্দি দেখতে পায়।

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে ব্রাজিল

পরে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রতিবেশী সাব্বিরের ঘরে রক্তে দাগ পাওয়ায় সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাটির গভীর তদন্ত চলছে।

আরও পড়ুন: মহিলা লীগের সম্মেলন দুপুরে

আবু বকরকে হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা