সারাদেশ

স্মৃতিস্তম্ভে নাশকতায় বিএনপির কেউ জড়িত না!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রাতের আঁধারে ইটপাটকেল ছুড়ে নাশকতা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গসংগঠনের কেউ জড়িত নয় বলে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন: বিশ্বকাপে টিম নেই, এটা কষ্ট দেয়

বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় জর্জ একাডেমী সংলগ্ন ছবদু মিয়া কমপ্লেক্সে বিএনপির অস্থায়ী কার্যালয়ে লিখিত বক্তব্যে বিষয়টি জানান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার রফিকুল ইসলাম কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামচুদ্দীন মিয়া ঝুনু, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, সহসভাপতি আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, সাবেক সাধারণ সম্পাদক মিনাজুর রহমান লিপন, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল প্রমুখ।

আরও পড়ুন: বিএনপির হুংকারে কাজ হবে না

উল্লেখ গত ১৯ নভেম্বর রাত সাড়ে ৮টায় বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে ভাংচুরের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা