সারাদেশ

মুন্সীগঞ্জে ওজনে চাউল কম দেওয়ায় ডিলারশিপ বাতিল

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরে হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির চাউল ওজনে কম দেওয়ার অপরাধে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ডিলারশিপ বাতিল করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৩ নভেম্বর) সকালে সদরের রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মো. আল জুনায়েদ।

এ সময় ডিলার মো. কবির হোসেনকে জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করেন। জানা গেছে, সকাল ৮ টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও বাজারে কার্ডধারীদের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল বিক্রি শুরু মেসার্স কবির এন্টারপ্রাইজ। এ সময় খাদ্য সহায়তা কর্মসূচির ডিলার মো. কবির হোসেন কার্ডধারীদের ২ থেকে আড়াই কেজি কম দিচ্ছিলো।

এতে কার্ডধারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে সেখানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পরে তিনি ডিলারকে জরিমানা ও ডিলারশিপ বাতিল করেন।

অভিযান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাচ্চু শেখ, ইউপি সচিব কবির হোসেন, ইউপি সদস্য কাজী ফুলন প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা