সারাদেশ

রোগীর স্বজনদের ওপর আনসার সদস্যের হামলা

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিকদের প্রবেশে পরিচালক ও আরএম’র নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন সেখানে কর্তব্যরত তওহীদ নামের এক আনসার সদস্য।

আরও পড়ুন: বাংলাদেশিসহ নিহত ১১

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার উপ-সম্পাদক মো. মাজহারুল ইসলাম একটি নিউজের তথ্য সংগ্রহে গেলে তাকে তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করে এমন মন্তব্য করেন ওই আনসার সদস্য।

এর আগে সকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মো. ইমান আলীর ছেলে মো. আসাদুজ্জামান সুমন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার শিশু কন্যাকে চিকিৎসার জন্য যান। বেলা সাড়ে ১১টার দিকে ডাক্তার দেখিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে তার হেলমেট খুঁজে না পেয়ে সেখানে কর্তব্যরত আনসার সদস্যদের জানালে আনসার সদস্যরা এতে চড়াও হয়। সেখানে তাদের কথাকাটাকাটির এক পর্যায়ে আশরাফুল নামের বেপরোয়া একজন আনসার সদস্য মো. আসাদুজ্জামান সুমনকে লাঠি দিয়ে আঘাত করে নাক ফাঁটিয়ে দেয়।

আরও পড়ুন: ফারদিনের বান্ধবী বুশরা ৫ দিনের রিমান্ডে

এসময় তাকে দ্রুত জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া হয়। সেই ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে ওই সাংবাদিককে তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করতে তাকে জরুরি বিভাগে ঢুকতে বাধা দেয় আনসার সদস্য তাওহীদ।

ওই আনসার সদস্য তাওহীদ বলেন, জরুরি বিভাগে সাংবাদিকদের ঢুকতে গেলে আরএমও এবং পরিচালকের অনুমিত লাগবে। অনুমতি নিতে তাৎক্ষণিক হাসপাতালের পরিচালক ডা. কুদরত-এ-খোদাকে ফোন করেন ওই সাংবাদিক। মোবাইল ফোনে হাসপাতালের পরিচালক জানান, জরুরি বিভাগে সাংবাদিকদের ঢুকতে আমি নিষেধ করিনি। আপনি সেখানে ঢুকে তথ্য সংগ্রহ করতে পারেন তবে ছবি তোলা বা ভিভিও করা যাবে না। তাৎক্ষণিক ওই আনসার সদস্য সাংবাদিকের মোবাইল ফোন নিয়ে পরিচালকের সাথ কথা বলে জানান স্যার আপনাকে জরুরি বিভাগে ঢুকতে নিষেধ করেছেন।

আরও পড়ুন: বনজ কুমারের মামলায় বাবুল গ্রেফতার

এদিকে রোগীর স্বজনকে আনসার সদস্যদের হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী হড়দ্দাহ এলকার মো. তরিকুল ইসলামের ছেলে মো. সাইফুদ্দিনসহ সেখানে উপস্থিত একাধিক রোগীর তাদের স্বজনরা জানান, ‘একটি হেলমেটকে কেন্দ্র করে আসাদুজ্জামান সুমন ও আনসার সদস্যদের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সেখানে কর্তব্যরত একজন আনসার সদস্য সুমনের গালে চড় মারে। এরমধ্যে ঘটনা বুঝে ওঠার আগেই আশরাফুল নামের এক আনসার সদস্য লাঠি দিয়ে সুমনের নাকে সজোরে আঘাত করে। নাক ফেটে রক্ত বেরোলে তাকে জরুরি বিভাগে নেওয়া হয়’।

আনসার সদস্যদের হামলার শিকার আহত আসাদুজ্জামান সুমনের স্ত্রী জানান, ‘ঘটনাস্থলে সিসি টিভি লাগানো আছে। ফুটেজ দেখলে সব সত্য প্রকাশ পাবে’। পরবর্তীতে এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-এ-খোদা জানান, আমি ওই আনসার সদস্যকে এমন ধরণের কথা বলিনি’।

আরও পড়ুন: বনজ কুমারের মামলায় বাবুল গ্রেফতার

আনসার সদস্য কর্তৃক রোগীর স্বজনকে হামলার বিষয়ে পরিচালক জানান, ‘পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা সিসি টিভির ফুটের সংগ্রহ করে ঘটনা পর্যালোচনা করবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা