প্রতীকী ছবি
সারাদেশ
পঞ্চগড়ে নৌকাডুবি

৪৫ দিন পর একজনের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: পঞ্চগড়ের করতোয়া নদীর আওলিয়ার ঘাটে মর্মান্তিক নৌকাডুবি ঘটনার ৪৫ দিন পর নিখোঁজ একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

বুধবার (৯ নভেম্বরে) দুপুরে মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাটের ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার মরদেহ দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামের মদন কুমার রায়ের ছেলে ভূপেন্দ্রনাথ রায় পানিয়ার (৪৪) বলে শনাক্ত করেছেনপরিবারের লোকজন।

আরও পড়ুন: আইএমএফের ঋণ পেতে যাচ্ছি

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার দুপুরে স্থানীয় কয়েকজন শ্রমিক করতোয়া নদীর আওলিয়ার ঘাটে পাথর ও বালি তুলছিলেন। পাথর তোলার যন্ত্রে মরদেহটি বালুর ভেতর থেকে ওপরে উঠে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার সলেমান আলী, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয়রা ঘটনাস্থলে যান। খবর পেয়ে নিহতের পরিবারে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পোশাক ও পকেটে থাকা একটি মোবাইলফোন দেখে তা নিখোঁজ পানিয়ার মরদেহ বলে শনাক্ত করেন।

স্থানীয়দের ধারণা, মরদেহটি বালুর নিচে ছিল বলে ৪৪ দিনেও পুরোপুরি গলে যায়নি। এ নিয়ে নৌকা ডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০ জনে। তবে এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: যুদ্ধ জয় করেছি, খেলায়ও জিতবো

মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। নৌকা ডুবির ঘটনায় আমাদের সর্বশেষ ৬৯ জনের মরদেহ উদ্ধার হয় এবং তিনজন নিখোঁজ ছিল। এদের মধ্যে আজকে একজনের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। তার পরনের কাপড় এবং পকেটে থাকা মোবাইলফোন দেখে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় শতাধিক সনাতন ধর্মাবলম্বী মহালয়া পূজা উৎসব উৎযাপনে বদেশ্বরী মন্দির যাওয়ার সময় করতোয়া নদীর আওলিয়ার ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনায় উদ্ধার অভিযানের চতুর্থদিন একজনসহ মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় দেবীগঞ্জ শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামের ভূপেন্দ্রনাথ রায় পানিয়া (৪০), একই উপজেলার সাকোয়া ডাঙ্গাপাড়ার সুরেন্দ্রনাথ (৬৫) এবং বোদার ঘাটিয়ার পাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের শিশুকন্যা শ্রীমতি জয়া রানী (৪) নিখোঁজ ছিল। এর মধ্যে আজ পানিয়ার মরদেহ উদ্ধার হলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা