প্রতীকী ছবি
সারাদেশ

বরিশালে লঞ্চ চলাচল শুরু

সান নিউজ ডেস্ক: বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পরপরই শুরু হয় লঞ্চ চলাচল। সেই সাথে ভোলা-বরিশাল রুটে চলছে স্পিডবোট।

আরও পড়ুন: রাশিয়ায় ক্যাফেতে আগুন, নিহত ১৫

শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা থেকে যাত্রী পরিবহন শুরু হয়। তবে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে আজ সুন্দরবন-১১, পিএস আওলাদ ও পারাবত-১৮ লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে যাবে। শুক্রবার তারা অজানা কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখলেও আজকে যাত্রী নিচ্ছে।

আরও পড়ুন:বিশ্বজুড়ে সব পণ্যের দাম বেড়েছে

বরিশাল-ভোলা রুটের স্পিডবোটের লাইন সুপারভাইজার তারেক শাহ জানান, বিকেল ৪টার পর ভোলা থেকে স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। বরিশাল থেকে ভোলা রুটে যাত্রীদের উপচেপড়া ভিড় রয়েছে।

অপরদিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে রাতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাবে না বলে জানিয়েছে বাস মালিক সমিতির সভাপতি গোলাম মাশরেক বাবলু। তিনি বলেন, আমাদের আল্টিমেটাম ছিল আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত। তাই এর আগে বাস চলাচল সম্ভব নয়।

আরও পড়ুন: দেশে ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

অন্যদিকে বিএনপির গণসমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নগরীতে থ্রি-হুইলার চলাচল শুরু করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা