সারাদেশ

পাবনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

রাকিব হাসনাত, পাবনা: পাবনা সদরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (৫) নভেম্বর সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্ম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: গণম্যাধ্যমে নিয়োগ বাণিজ্য ও সিন্ডিকেট দৌরাত্ম্য

নিহতরা হলেন; পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার নুরুল ইসলামের ছেলে ও পাবনা জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবক সম্পাদক আরিফুল ইসলাম বিশ্বাস (২৭)। একই এলাকার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬)।

নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল।

আরও পড়ুন: ইশরাকের গাড়িবহরে হামলা (ভিডিও)

পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তাসলিম হাসান খান সুইট জানান, নিহত আরিফ পাবনা জেলা ছাত্রদলের সাবেক সমাজসেবক সম্পাদক ছিলেন। বর্তমানে সে ঈশ্বরদীর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তারা দুজন সকালে অফিসে ডিউটির উদ্দেশ্যে মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় বেপরোয়া দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনায় আমাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত ঘাতক বাসটিকে জব্দ করে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। স্থানীয়দের ধারণা ভোরের দিকে ওই মোড় ক্রস করার সময়ে কোন যাত্রীবাহী বাস বা পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যায়। আহতবস্থায় আরিফুল ইসলামকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: খুনিদের যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন!

মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারকে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন বলেও জানা তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা