ছবি: সংগৃহীত
সারাদেশ

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ে গরু চুরির মামলায় বাবলি আক্তার বাবলী নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান।

আরও পড়ুন: বাসচাপায় শ্রমিক দম্পতি নিহত

এর আগে ভোরে ধামরাই থানা পুলিশ তাকে নয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার বাবলী নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক।

পুলিশ জানা সূত্রে জানা যায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে বাবলী চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রাখতেন। পরে সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ২০২৩ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

এ ব্যাপারে ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান জানান, গরু চুরির সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

অন্যদিকে, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, তিনি আমাদের সংগঠনেরই। আমি গ্রেফতারের বিষয়টি জানিনা। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা