সারাদেশ

নোয়াখালীতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৩০০পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: অপু-বুবলীর যাত্রা শুরু

মঙ্গলবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার ১১নং দুর্গাপুর ইউনিয়রে নোয়াখালী-ফেনী মহাসড়কের সুরের পুল এলাকায় হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৩২৮) বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, কক্সবাজার ঠ্যাংখালি ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ (৭০) একই ক্যাম্পের বাসিন্দা রুকিয়া বেগম (৫৫) বেগমগঞ্জ উপজেলার চৈতন্য বাড়ির আহসান উল্যার ছেলে জাবেদ হোসেন (৩০) ও লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম লতিফপুর এলাকার কানার বাড়ির মৃত মনসুর আহমদের ছেলে আবুল কালাম জহির ওরফে ল্যাংড়া জহির (৪৫)।

আরও পড়ুন: ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত ১টার দিকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চার মাদক কারবারিকে জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গ্রেফতার করেছে। পরে আটককৃত আসামিদের বেগমগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিরা দীর্ঘ দিন থেকে রোহিঙ্গা নাগরিকের মাধ্যমে কক্সবাজার থেকে পাইকারীভাবে ইয়াবা ক্রয় করে এখানে এনে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করত।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা