ছাত্রীকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
সারাদেশ

ছাত্রীকে নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের শিক্ষক তুলা রাম পাল (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করার হয় বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল।

ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করেন ভিকটিমের বাবা। তার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয় ও আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয় এবং বিজ্ঞ আদালতের বিচারকের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জানা যায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী স্কুলে গেলে স্কুলের শিক্ষক তুলারাম পাল তাকে পাশের এক শ্রেণী কক্ষে একাকী ডেকে নিয়ে যায় কক্ষের দরজা জানালা বন্ধ করে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং যৌনপীড়ন করেন। এসময় সেই ছাত্রী চিৎকার চেঁচামেচি করলে তাকে ওই শিক্ষক কক্ষ থেকে বের করে দেয়। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে অীভভাবকদের জানা মেয়ের বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা