সারাদেশ
ইসলামপুরে উপজেলা চেয়ারম্যান কর্তৃক 

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে প্রতিবাদ সভা

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুরে আইন-শৃঙ্খলা সভায় ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম,জামাল আব্দুন নাসের বাবুল সাংবাদিকদের নিয়ে বাজে মন্তব্য করায় ইসলামপুর প্রেসক্লাবে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা।

বুধবার (২৬ অক্টোবর) ইসলামপুরে আইন শৃঙ্খলা সভায় ইসলামপুর প্রেসক্লাবে সাধারণত সম্পাদক শহরের বাইপাস সড়কে পাথরঘাটায় অবৈধ ভাবে নদী ভরাট করা নিয়ে বক্তব্য রাখেন।

বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আমলে নিলেও এসময় সভায় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম জামাল আব্দুন নাসের বাবুল কাউন্টার বক্তব্যে বলেন, সাংবাদিকদের দিলেই ভালা, না দিলেই খারাপ বলে মন্তব্য করেন।

এ ঘটনায় প্রতিবাদ স্বরুপ ক্লাবের সাধারণ সম্পাদক মিটিং ত্যাগ করেন। পরে এ ঘটনার প্রতিবাদে ইসলামপুর প্রেসক্লাবের হল রুমে প্রতিবাদ সভায় উপস্থিত সকল সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এতে বক্তব্য রাখেন, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী , সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাবুল, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, সহ- সভাপতি রহিমা সুলতানা মুকুল, সহ- সাধারণ সম্পাদক ইয়ামিন মিয়া, সাংবাদিক আব্দুস সামাদ, লিয়াকত হোসেন লায়ন, রোকনুজ্জামান সবুজ, দোলন বিশ্বাসসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা