সারাদেশ

ড্রেজার ডুবিতে আরও ৩ শ্রমিকের লাশ উদ্ধার

সান নিউজ ডেস্ক: চট্টগ্রাম মীরসরাইয়ের ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ইকোনমিক জোনের খননকাজে নিয়োজিত একটি ড্রেজার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরও ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : গুরুতর ভুল করবে রাশিয়া

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে জাহিদ বারদ্ধএছাড়া গতকাল উদ্ধার হওয়া মরদেহটি ছিল একই এলাকার ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকিরের।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।

তিনি বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে আরও তিনটি মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার রাতে একজনের মরদেহ উদ্ধারের পর রাত ১২টায় উদ্ধার সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এরই মধ্যে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন : ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চায়না হারবার এলাকায় বেড়িবাঁধ থেকে আনুমানিক ৫০০ ফুট দূরত্বে অবস্থান করছিল ড্রেজারটি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেটি ডুবে গেলে আট শ্রমিক নিখোঁজ হন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা