সারাদেশ

রাঙ্গা সাহেব আমাদের হাতও কিন্তু লোলা না

সান নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘রাঙ্গা সাহেব আমাদের হাতও কিন্তু লোলা না। আমাদের হাতেও শক্তি আছে। আমরাও জবাব দিতে জানি। যদি সাহস থাকে তাহলে রাজপথে এসে মোকাবিলা করেন।’

আরও পড়ুন: সুনাক ক্ষমতা নিতেই ৯ মন্ত্রীর পদত্যাগ

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘কথা বলতে গেলে হাত ওঠে’ রাঙ্গার এমন মন্তব্যের উত্তরে মেয়র এসব বলেন।

গত সিটি করপোরেশন নির্বাচনে নিজের জয়ের বিষয়টি তুলে ধরে মেয়র বলেন, ‘দলের একজন অব্যাহতি পাওয়া ব্যক্তি প্রচার করছেন যে, তিনি নাকি এক লাখ ভোটের ব্যবধানে আমাকে জয়ী করিয়েছেন। আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। কারো দয়ায় মোস্তফা মেয়র নির্বাচিত হয়নি।’

আরও পড়ুন: আ’লীগকে নাকি তাড়িয়ে দেবে বিএনপি

জেলা ও বিভাগীয় প্রশাসনসহ নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি দিয়ে মোস্তফা বলেন, ‘সাবধান হয়ে যান। রংপুরে নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপি করার যদি ইচ্ছাপোষণ করেন তাহলে দাঁতভাঙা জবাব দিতে রংপুর মহানগর জাতীয় পার্টি প্রস্তুত।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা