সারাদেশ

বৃষ্টি কমলেও সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি

নিজস্ব প্রতিবেদক:

ভারি বৃষ্টি কমে এলেও উজানের পানি নিচের দিকে নেমে আসতে শুরু করায় এখন ৩১ জেলা বন্যা উপদ্রুত। এসব জেলার ১৪৩টি উপজেলার ৭৯৪টি ইউনিয়নের ৮ লাখ ৩৬ হাজার ২৭১ পরিবার এখন পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

শনিবার (২৫ জুলাই) পর্যন্ত এই ৩১ জেলায় মোট ২৯ জন পানিতে ডুবে মারা গেছে। উজানের পানির কারণে আগামী দুইদিন বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও বন্যা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া সর্বশেষ তথ্যানুসারে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা বাড়তে থাকতে পারে। একই সময়ে বাড়বে পদ্মা ও গঙ্গা নদীর পানি। ঢাকা জেলার আশেপাশের নদীগুলোর পানি বাড়ছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ নদীগুলোর পানি কমতে শুরু করেছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

জেলাগুলোর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ঢাকা কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর ও নওগাঁ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

শনিবার সংবাদ সম্মেলনে দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমানও সাংবাদিকদের বলেন, ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর, গাইবান্ধা, রাজবাড়ী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, জামালপুর এবং নওগাঁ জেলায় আগামী দুইদিন বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এরপর পানি কমতে পারে। তারপরও সমুদ্রে যদি জোয়ার থাকে তাহলে মধ্যাঞ্চলের পানি কমতে বিলম্বিত হতে পারে। তা না হলে আগস্টের প্রথম সপ্তাহেই বাংলাদেশের সব এলাকা থেকে পানি নেমে যেতে পারে।

দুর্যোগ মন্ত্রণালয় সূত্র জানায়, বন্যাকবলিত ৩১টি জেলা হলো, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ।

অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ৬২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে ব্রহ্মপুত্র নদীর নুনখাওয়া পয়েন্টের পানি ৬৫, চিলমারী পয়েন্টে ৭৭, ঘাঘট নদীর গাইবান্ধা পয়েন্টে ৭৫, করতোয়া নদীর চকরহিমপুর পয়েন্টের পানি বিপৎসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে যমুনা নদীর ফুলছড়ি পয়েন্টে ১০৪, বাহাদুরাবাদ পয়েন্টে নতুন করে ১১০, সারিয়াকান্দি পয়েন্টে ১১৭, কাজিপুর পয়েন্টে ৯৪, সিরাজগঞ্জ পয়েন্টে ৮৩, আরিচা পয়েন্টে ৬৬, আত্রাই নদীর বাঘাবাড়ি পয়েন্টে ১০২, সিংড়া পয়েন্টে ৯০, ধলেশ্বরী নদীর জাগির পয়েন্টে ৮০, এলাসিন পয়েন্টে ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে। লাক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ পয়েন্টে ২৭, কালিগঙ্গা নদীর তারাঘাট পয়েন্টে ৯৮, আত্রাই নদীর আত্রাই পয়েন্টে ২৭, বালু নদীর ডেমরা পয়েন্ট ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ১১১, ভাগ্যকূল পয়েন্টে ৭০, মাওয়া পয়েন্টে ৬১ এবং সুরেশ্বর পয়েন্টে ৩০ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পুরাতন সুরমা নদীর দিরাই পয়েন্টে ২৭, তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া পয়েন্টে ৩০, মেঘনা নদীর চাঁদপুর পয়েন্টের পানি বিপৎসীমার ২৭, আরিয়ালখান নদীর মাদারীপুর পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, ভারতের আসাম, মেঘালয় এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি কমে আসলেও আগামী তিন থেকে ৪ দিন আসাম এবং পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে এ সময় সাময়িকভাবে ব্রহ্মপুত্র, যমুনা নদনদীগুলোর পানি স্থিতিশীল থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, ভারি বৃষ্টি কমে এলেও উজানের পানি এখন নিচের দিকে নামছে। ফলে মধ্যাঞ্চলে পানি এখন বাড়বে। আগামী কয়েকদিন আর ভারি বৃষ্টি হবে না। এতে পানি নেমে গেলে আর বাড়ার শঙ্কা নেই।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা