সারাদেশ

নগরকান্দায় কম ওজনের ভিজিএফ চাল দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নে পবিত্র ঈদ-্উল-আজহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৫ জুলাই) ওই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে চাল বিতরণের সময় ওজনে কম দেওয়া ও অনিয়মের অভিযোগ তোলেন এলাকাবাসী।

সকাল সাড়ে ১১টায় সরেজমিনে পুরাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে দেখা গেছে, সরকার ঘোষিত প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও দেওয়া হচ্ছে সাড়ে আট থেকে নয় কেজি করে। চেয়ারম্যানের পক্ষের লোকজনকে বাছাই করে জনপ্রতি ৩/৪টি স্লিপের চাল বিতরণ করা হচ্ছে। ‘চারটি স্লিপের চাল একা কেন নিচ্ছেন’- এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি চেয়ারম্যানের লোক।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন চেয়ারম্যান আব্দুস সোবহান মিয়া তার স্থানীয় পক্ষের লোকদেরকে চার পাচঁটি করে স্লিপ দিয়েছেন। অথচ পাওয়ার উপযুক্ত যারা তাদেরকে স্লিপ দেওয়া হয়নি।

পুরাপাড়া ইউনিয়নের ৯৪৮টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট নয় হাজার ৪৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। করোনাকালে ইউনিয়নে শিশুখাদ্য সরবরাহে সাত হাজার ৬৫০ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হলেও সব টাকার শিশুখাদ্য বিতরণ না করারও অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে।

পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আবদুস সোবহান মিয়া বলেন, ‘আমার অজান্তে কিছু অনিয়ম হলেও এখন ঠিক আছে।’

চাল বিতরণে উপস্থিত ইউনিয়ন তদারকি কর্মকর্তা ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম মিয়া বলেন, বালতি দিয়ে চাল মাপার কারণে ২/১টিতে কম-বেশি হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা