বন্যা পরিস্থিতি হতে পারে আরও অবনতি: ত্রাণ প্রতিমন্ত্রী
সারাদেশ

বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আগামী দুইদিনের মধ্যে দেশে চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। এছাড়া বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য ৬টি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৫ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অনলাইনে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন উপস্থিত ছিলেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর তথ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর, গাইবান্ধা, রাজবাড়ী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, জামালপুর এবং নওগাঁ জেলায় আগামী দুইদিন বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে।

এরপর পানি কমতে পারে। তারপরও সমুদ্রে যদি জোয়ার থাকে তাহলে মধ্যাঞ্চলের পানি কমতে বিলম্বিত হতে পারে। তা না হলে আগস্টের প্রথম সপ্তাহেই বাংলাদেশের সব এলাকা থেকে পানি নেমে যেতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, বন্যা কবলিত ৩১টি জেলা ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জে এ পর্যন্ত ১২ হাজার ১০ মেট্রিক টন চাল, তিন কোটি ৩৬ লাখ ৫০ হাজার নগদ টাকা, এক লাখ ২১ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, গো-খাদ্য ক্রয়ের জন্য এক কোটি ৪৮ লাখ টাকা, শিশুখাদ্য ক্রয়ের জন্য ৭০ লাখ টাকা,৩০০ বান্ডিল ঢেউটিন এবং গৃহ- মঞ্জুরি বাবদ নয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ।

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিংয়ে টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ত্রাণ সহায়তা কার্যক্রম মনিটরিংয়ে ছয়টি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা, ইউনিয়ন - মাঠ পর্যায়ে কমিটিগুলো ত্রাণ সহায়তা কার্যক্রম মনিটরিং করবে। কমিটিগুলোকে আগামী ২১ দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের চাহিদা অনুসারে প্রয়োজনে আরো বরাদ্দ দেওয়া হবে। তাছাড়া ৩৩৩ নম্বরে ফোন করে যেকোনো ব্যক্তি ত্রাণ সহায়তা চাইলে প্রয়োজন অনুসারে তাকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা