সারাদেশ

কোরবানির পশু পরিবহনে বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক:

কোরবানির পশু পরিবহনের লক্ষে খুলনা-ঢাকা-খুলনা রুটে একজোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে একজোড়া করে মোট দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে পশ্চিমাঞ্চলের রেলওয়ের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এখন পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ট্রেন দুটি চলাচল শুরু করবে। রেলপথে পশু পরিবহনের জন্য সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে চাহিদা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচল করা ট্রেনটি দুপুর ১টা নাগাদ খুলনা থেকে যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, ঈশ্বরদী, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী, তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিয়ে রাত ৩টা নাগাদ ঢাকা পৌঁছাবে।

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচল করা ট্রেন বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আমনুরা বাইপাস, কাকনহাট, রাজশাহী, হরিয়ান, উল্লাপাড়া, জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি দিবে রাত ৩টা ৪৫ মিনিট নাগাদ ঢাকা পৌঁছাবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে স্বল্প ভাড়ায় পশ্চিমাঞ্চল তথা দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলপথ মন্ত্রণালয়। প্রান্তিক খামারিদের উৎসাহ প্রদান ও কোরবানির পশু সহজে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য খুব স্বল্প মূল্যে পশু পরিবহনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, রেলে কোরবানির পশু পরিবহনে কিলোমিটার প্রতি মাত্র ২০ টাকা খরচ হবে। এছাড়া ব্রডগেজের একটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা