সারাদেশ

আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র ও ৬০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন জ্যাকুলিন

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের বেলালের ছেলে মো. মনির (২৪) ও একই ইউনিয়নের সূর্যনারায়ণবহর এলাকার লেদু বেপারীর ছেলে মো. রিয়াজ (২৫)।

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণবহর গ্রামের আব্দুস শহীদের বসত বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র ও ৬০ পিস ইয়াবা দুজনকে আটক করা হয়। ওই সময় বাড়ির মালিক আব্দুস সহীদ কৌশলে পালিয়ে যায়। শহীদকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে কিসের পাল্টাপাল্টি

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা