সারাদেশ

উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই

শফিক স্বপন , মাদারীপুর: জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে মাদারীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

রোববার (২৩ অক্টোবার) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। শকুনী লেকপার্ক জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় এসে শেষ করে সংক্ষিপ্ত আলোজনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টি, উপজেলা ও ইউনিয়নের সকল নেতাকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুহিদ হাওলাদার বলেন, আমাদের দলের পল্লীবন্ধু এরশাদের উপজেলা পদ্ধতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এর পাশাপাশি চলমান সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানাই।

আরও পড়ুন: রাজধানীতে ৩ চোর গ্রেফতার

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব লিয়াকত খান, জাতীয় পার্টি মাদারীপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী বেলায়েত হোসেন টেনু মোল্লা, যুগ্ন আহবায়ক আঃ রউফ খান, জেলা মহিলা পার্টির সদস্য সচিব সাবরিন জেরিন, কাইয়ুম খান, গোলাম মোঃ বাদল, জেলা জাতীয় পার্টির সদস্য মোঃ শেখ জাহিদুল ইসলাম, ছাত্র সমাজের জেলা সভাপতি রাসেল মোল্লা, মাদারীপুর সদর উপজেলার আহবায়ক খোকন তালুকদার, মনির বেপারী, আজীম শিকদার, জামাল হাওলাদার প্রমুখ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা