ছবি: সংগৃহীত
সারাদেশ

ধর্ষণের পর হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে চারজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রকিব উদ্দিন।

আরও পড়ুন: বিএনপি রাজনীতির জন্য বিষফোঁড়া

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন, রবিউল, শুক্কুর, কামরুল হাসান, আলী আকবর। যাবজ্জীবনে দণ্ডিত হচ্ছেন, ডলি বেগম। খালাস পেয়েছেন নাসরিন বেগম। তাদের মধ্যে রবিউল ও ডলি বেগম জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. সাইদুল ইসলাম সুমন বলেন, ২০০৫ সালের ২ মে ফতুল্লার চররাজাপুর গ্রামের বাড়ি থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী তার ফুপুর বাড়ি লক্ষ্মীনগর গ্রামে দাওয়াত খেতে যায়। তার পর দিন থেকে ছাত্রী নিখোঁজ। ৪ মে লক্ষ্মীনগর গ্রামের একটি ধইঞ্চা ক্ষেত থেকে ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তের বিরুদ্ধে ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

তিনি আরও বলেন, পুলিশ প্রথমে ডলি বেগমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করেন। তখন ডলি পুলিশকে জানায় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একই সঙ্গে হত্যাকারীদের নাম-পরিচয় জানায়। এ ঘটনায় আদালত ন্যায়বিচার করেছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রকিব উদ্দিন বলেন, আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে চার আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে। এছাড়া ওই মামলায় একজনকে খালাস ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা