আগুনে পুড়ে প্রাণ গেল দাদি-নাতনির
সারাদেশ

আগুনে পুড়ে প্রাণ গেল দাদি-নাতনির

সান নিউজ ডেস্ক: রাজবাড়ী‌র দৌলত‌দিয়ায় বসতবাড়িতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ব্রুনাই সুলতান

রোববার (১৬ অক্টোবর) রাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আনছার ব্যাপারী পাড়ার ঠান্ডু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- আনছার ব্যাপারী পাড়া এলাকার রুকমান মোল্লার স্ত্রী বরু বিবি (৯০) ও রমজান মোল্লার মেয়ে তাস‌মিয়া আক্তার (৯)।

আরও পড়ুন: ক্ষমতা হারানোর শঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রী

স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে ওই বাড়িতে আগুন লাগে। কিছুক্ষণ পর বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে করেন। বরু বিবি ও শিশু তাস‌মিয়া অসুস্থ ছি‌লেন। তাই আগু‌নের সময় সবাই ঘ‌রের বাইরে বের হতে পারলেও তারা দুজন পু‌ড়ে মারা যান।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী বলেন, আগুনে পুড়ে একই পরিবারের শিশুসহ দুই জন মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আরও পড়ুন: গাজীপুরে দগ্ধ আরও একজনের মৃত্যু

আগুন লাগার খবর পেয়েই গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.জাকির হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি,গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা