প্রতীকী ছবি
সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল স্বাভাবিক

সান নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ রুটে অর্ধবেলা শনিবার (১৫ অক্টোবর) বাস চলাচল বন্ধ থাকার পর তা আবার শুরু হয়েছে। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক আছে।

আরও পড়ুন: ঢাকায় ব্রুনাইয়ের সুলতান

শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে কোনো বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়নি। এতে ভেগান্তিতে পড়েন যাত্রীরা।

মহাখালীতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ রুটে এনা, সৌখিন, আলম এশিয়াসহ সব পরিবহনের বাস চলাচল বন্ধ আছে। যাত্রীরা কেউ বাসে, কেউ টিকিট কাউন্টারের সামনে বা ওয়েটিং রুমে বসে আছেন।

আরও পড়ুন: বিষবাষ্প ছড়িয়ে দিতে চায় বিএনপি

এনা পরিবহনের কাউন্টারে কথা বলে জানা যায়, মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী, বাস চলাচল বন্ধ। কখন বাস চলবে, এ প্রশ্নের জবাবে কাউন্টার থেকে জানানো হয়, বিকেল ৩টার পর থেকে বাস চলবে।

সংশ্লিষ্টরা জানান, ময়মনসিংহে বিএনপির সমাবেশের কারণে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং কোনো যানবাহনের যেন ক্ষতি না হয়, সেজন্য ট্রিপ কমানো হয়েছে বাসের। বিকেল ৩টার পর থেকে স্বাভাবিকভাবেই বাস চলবে।

আরও পড়ুন: বাসচাপায় ৪ শ্রমিক নিহত

বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালী থেকে ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ছাড়ে এনা পরিবহনের বাসের প্রথম ট্রিপ। এর পরপরই সৌখিন পরিবহনের একটি বাস ছেড়ে যায় ময়মনসিংহের উদ্দেশে। বিকেলে এ প্রতিবেদন লেখার সময় ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা