সারাদেশ

গৌরীপুরে দুই মুখ, চার চোখ বিশিষ্ট গরুর জন্ম

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে এক মাথায় দুই মুখ, চার চোখ বিশিষ্ট গরুর জন্ম হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সদ্য জন্ম নেয়া গরুটি দেখার জন্য ভিড় করছেন উৎসুক জনতা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব মিয়ার গাভী দুই মুখ ও চার চোখ বিশিষ্ট একটি বকনা বাছুরটি প্রসব করে।

মোতালেব মিয়া বলেন, আমি দশ বছর আগে ৮ হাজার টাকা দিয়ে এই গরু কিনেছিলাম। এরপর চারটা গরু হয়েছে। এইবার এমন গরু জন্ম নিল। খবর এলাকায় ছড়িয়ে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় করছে। জন্ম নেয়ার গরুর দুইটি মাথা, চারটি চোখ, দুই মুখ, দুই কান ও চারটি পা রয়েছে। তবে, ‘জন্ম নেয়ার পর থেকে সেটি দাড়াতে পারছে না। চামিচ দিয়ে মুখে তুলে খাবার খাওয়ানো হচ্ছে।’

গৌরীপুর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, গরুটি আমার হাতে প্রসব করানো হয়েছে। ধারণা করা বাছুরটির মন্তিস্ক দুটি। তবে, মাথাটা জোড়া লাগানো হলেও মুখ দুটি, কান দুটি ও চারটি চোখ রয়েছে।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম বলেন, এটা সাধারণত জ্বিনগত ত্রুটি অথবা নির্দিষ্ট কোন ভিটামিন, মিনারেলের অভাব কিংবা গর্ভকালীন সময়ে কোন সংক্রামক রোগের কারণে এটা হতে পারে। এটি শাহীওয়াল জাতের গাভী ক্রস গাভীর বাছুর।

এটি বাঁচবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খামারীকে বাছুরটিকে পর্যাপ্ত দুধ খাওয়ানোর কথা বলা হয়েছে। তবে এমন বাছুর প্রসব খুব একটা দেখা যায় না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা